Top News

‘তোমরা আমাকে গুলি করে মেরে ফেল’, সামরিক কর্মকর্তাদের কেন বলেছিলেন শেখ হাসিনা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানের সময় ৫ আগস্ট সকাল ৯টায় তিন বাহিনীপ্রধানরা গণভবনে যান। এ সময় পুলিশের আইজি এবং মন্ত্রিপরিষদ সচিব মাহবুবুর রহমানও গণভবনে ছিলেন। 

ছবি: সংগৃহীত

বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশের আইজি আবদুল্লাহ আল মামুনকে দেখিয়ে বলেন, ওরা (পুলিশ) ভালো কাজ করছে। সেনাবাহিনী পারবে না কেন? এ সময় পুলিশের আইজি বলেন, পরিস্থিতি যে পর্যায়ে গেছে, তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় এ রকম কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয়। কারণ আমাদের আর কিছু করার সামর্থ্য নেই। অস্ত্র, গোলাবারুদ আর অবশিষ্ট নেই। ফোর্সও টায়ারড হয়ে পড়েছে।

সামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে আবারও ক্ষমতা ছেড়ে দেয়ার পরামর্শ দেন। একপর্যায়ে শেখ হাসিনা রেগে গিয়ে বলেন, তাহলে তোমরা আমাকে গুলি করে মেরে ফেল এবং গণভবনে কবর দিয়ে দাও।



Post a Comment

Previous Post Next Post