Top News

নির্বাচনে অংশ না নেয়ায় অনুশোচনায় ভুগছেন বাইডেন

ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে নির্বাচনে অংশ না নেয়ায় অনুশোচনায় ভুগছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নির্বাচনে অংশ নিলে জনগণ তাকেই বেছে নিতো বলেও মনে করেন বাইডেন। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের কয়েকমাস আগে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থীর পদ থেকে সরে দাঁড়ান বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নিজের প্রার্থীতা প্রত্যাহার করে ডেমোক্র্যাটিক পার্টির পক্ষ থেকে কমলা হ্যারিসের নাম ঘোষণা করেন তিনি। এবার এ সিদ্ধান্ত নিয়ে গভীর অনুশোচনা করছেন জো বাইডেন।

গার্ডিয়ানের এক প্রতিবেদন অনুযায়ী, কমলা হ্যারিসকে সরাসরি দোষারোপ করেননি বাইডেন প্রশাসন। তবে ডেমোক্র্যাটদের ধারণা, নির্বাচনে কমলার পরিবর্তে বাইডেন অংশ নিলে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টকে সহজেই হারিয়ে দিতেন তিনি। 


Post a Comment

Previous Post Next Post