Top News

জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব দেয়া বন্ধ করছেন ট্রাম্প!

ট্রাম্পের এই পদক্ষেপ বাস্তবায়িত হলে অনথিভুক্ত বাবা-মায়ের সন্তানদের মার্কিন নাগরিকত্ব বাতিল হয়ে যেতে পারে। 

এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে, ট্রাম্প তার চার বছরের মেয়াদে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা ব্যক্তিদের নির্বাসনের পরিকল্পনার রূপরেখাও দিয়েছেন, যা ছিল তার রিপাবলিকান পার্টির নির্বাচনী প্রচারণার মূল ভিত্তি।

যদিও ডেমোক্র্যাটদের সঙ্গে মিলে ‘স্বপ্নবাজদের’ সুরক্ষার জন্য একটি চুক্তিতে সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন ট্রাম্প। ওই চুক্তিতে, নথিবিহীন অভিবাসীরা, যারা শিশু হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছেন; তাদের দেশটিতে থাকার অনুমতি দেয়া হয়েছে। 

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব কী?

 জন্মসূত্রে নাগরিকত্ব হলো একটি আইনি নীতি, যা যুক্তরাষ্ট্রের মাটিতে জন্মগ্রহণকারী ব্যক্তিদের নাগরিকত্ব দেয় - তাদের পিতামাতার অভিবাসন স্ট্যাটাস নির্বিশেষে।

 এই ধারণাটি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে।


অবৈধ অভিবাসীদের তাড়াতে টম হোমানকে নিয়োগ দিলেন ট্রাম্প


প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের ইতিহাসের ‘সবচেয়ে বড় নির্বাসন অভিযান’ চালানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরও তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রে যাদের থাকার বৈধ অনুমতি নেই এমন মানুষদের তাড়ানো ছাড়া তার প্রশাসনের কোন বিকল্প নেই। সেই প্রতিশ্রুতি রক্ষায় এবার সাবেক পুলিশ ও অভিবাসন কর্মকর্তা টম হোমানকে সীমান্ত রক্ষার দায়িত্ব দিচ্ছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট।
স্থানীয় সময় রোববার (১০ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প এ কথা জানান।


 
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট লেখেন, ‘আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে আইসিইর সাবেক পরিচালক ও সীমান্ত নিয়ন্ত্রণের অদম্য ব্যক্তি টম হোমান আমাদের জাতীয় সীমান্তের দায়িত্ব নিতে ট্রাম্প প্রশাসনে যোগ দিচ্ছেন।’
ট্রাম্প আরও লেখেন, ‘আমি দীর্ঘদিন ধরে টম হোমানকে চিনি। আমাদের সীমান্তে পুলিশিং কার্যক্রম পরিচালনা এবং নিয়ন্ত্রণে তার চেয়ে ভালো আর কেউ নেই। অবৈধ অভিবাসীদের তাদের দেশে ফেরত পাঠানোর দায়িত্বে থাকবেন হোমান।’



Post a Comment

Previous Post Next Post