Top News

হাসিনা সরকারের শেষ ৫ বছরে খুন নিয়ে বিস্ফোরক তথ্য প্রকাশ

জানা গেছে, আওয়ামী লীগ সরকারের শেষ পাঁচ বছরে ঢাকাসহ সারা দেশে ১৬ হাজারের বেশি মানুষ খুন হয়েছেন। গড়ে প্রতিদিন ৯টির বেশি খুনের ঘটনা ঘটেছে।



বাংলাদেশ পুলিশ সদর দফতরের ওয়েবসাইটে প্রকাশ করা অপরাধ পরিসংখ্যানে এ তথ্য প্রকাশ্যে এসেছে। পাঁচ বছরের বেশি সময় বন্ধ রাখার পর গত বৃহস্পতিবার পুলিশ এই পরিসংখ্যান প্রকাশ্যে আনে।

পুলিশ সদর দফতরের হিসাব অনুযায়ী, ২০১৯ থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত দেশে প্রায় ১৬ হাজার ৫৫৫টি হত্যাকাণ্ড হয়েছে। পারিবারিক, সন্ত্রাসী বা দুর্বৃত্তের হাতে এসব খুনের ঘটনা ঘটে। এই হিসাবটি শুধু দায়ের হওয়া মামলার সংখ্যা থেকে নেয়া। তবে বেনামি খুনের সংখ্যা ধরলে খুনের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।


Post a Comment

Previous Post Next Post