Top News

শেখ হাসিনা প্যাথলজিক্যাল খুনি: সমন্বয়ক সারজিস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’র সাধারণ সম্পাদক সারজিস আলম মন্তব্য করে বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন প্যাথলজিক্যাল খুনি।


শনিবার (৭ ডিসেম্বর) চট্টগ্রাম বিভাগে জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। 

সারজিস আলম বলেন, শেখ হাসিনা গোপালগঞ্জের শেখ পরিবার থেকে উঠে আসা প্যাথলজিক্যাল খুনি। তিনি গত ১৬ বছর ধরে বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখেছিল। এই খুনি বাংলাদেশ পুলিশকে টিস্যুর মতো ব্যবহার করে দেশের মানুষকে খুন করেছিল। পুলিশ নামক এই প্রতিষ্ঠানের উদ্দেশে একটি কথা বলতে চাই। আপনাদের পোশাক দেখে এখনও আমাদের মধ্যে ভীতির সৃষ্টি হয়। এর জন্য যেমন খুনি হাসিনা দায়ী, তেমনি আপনাদের ব্যক্তিত্বও দায়ী।

পুলিশ বাহিনীর উদ্দেশে তিনি বলেন, ক্ষমতার লোভে, পদের লোভে আপনাদের অনেকে ওই পোশাক পরে সারা বাংলাদেশে নানা কুকর্ম করেছেন। বাংলাদেশ সেনাবাহিনী যদি চাইতো, পাঁচ হাজার মানুষকে ৫ তারিখে খুন করে ওই খুনি হাসিনাকে মসনদে বসিয়ে রাখতে পারতো। তারা কিন্তু সেটা করেনি। তারা তাদের প্রতিষ্ঠানের কথা চিন্তা করেছেন। আপনারা (পুলিশ) কিসের কথা চিন্তা করেছেন? আপানারা চিন্তা করেছেন শুধু আপনাদের পদবির কথা, ওই খুনির হুকুমের কথা।

শেখ হাসিনাকে ফাঁসি দেয়ার দাবিও জানান সারজিস। তিনি বলেন, হাসিনা যদি প্যাথলজিক্যাল খুনি না হতেন, তাহলে তিনি দুই হাজার খুন করতেন না। কোনো জীবনের জন্য যদি তার কোনো সহানুভূতি থাকত, তাহলে তিনি এত প্রাণ কেড়ে নিতে পারতেন না।


Post a Comment

Previous Post Next Post