Top News

কেউ যেন মনে না করে আমরা ঠান্ডা হয়ে গেছি, ঠান্ডা আমরা হইনি: ড. ইউনূস

বুধবার (৪ ডিসেম্বর) ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান প্রধান রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আয়োজিত সংলাপে সমাপনী বক্তব্যে প্রধান উপদেষ্টা একথা বলেন।


রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংলাপের পর বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

অধ্যাপক ইউনূস বলেন, ‘আমরা সেই জাতি যে জাতি ৫ আগস্টে স্বৈরাচারী সরকারকে বিদায় করেছি। সেই জাতি এখনও সজাগ আছে, ঐক্য মজবুত আছে এবং এই মজবুত ঐক্যের বিষয়টি দুনিয়ার সামনে তুলে ধরতে চাই।’

যড়ন্ত্রকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘কেউ যেন মনে না করে আমরা ঠান্ডা হয়ে গেছি। ঠান্ডা আমরা হইনি। আমরা আগের সেই পথেই আছি। যে মজবুত ঐক্যের মাধ্যমে জাতিকে স্বৈরাচারমুক্ত করেছি-সেই ঐক্য এখনো আমাদের মধ্যে রয়ে গেছে।’

প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে একত্রে সংলাপে বসার উদ্দেশ্য নিয়ে বলেন, ‘একসঙ্গে বসার মাধ্যমে সারা দুনিয়াকে আমরা জানিয়ে দিচ্ছি, আমাদের ঐক্য মজবুত আছে। এ জাতি মরেনি, দুর্বল হয়নি। সবল আছে।’


Post a Comment

Previous Post Next Post