Top News

ক্ষমা চাইলেন মেহজাবীন

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সিনেমার প্রচারণায় চালাতে গিয়ে তনুর গ্রাফিতির ওপর মেহজাবীনকে পোস্টার সাঁটতে দেখা যায়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নানা সমালোচনা।

পরে নিজের ফেসবুক পেজে এক পোস্টে নিজের অবস্থান ব্যাখ্যা করে ক্ষমা চান মেহজাবীন চৌধুরী।পোস্টে তিনি লেখেন, ‘ভুলবশত ও অনাকাঙ্খিত অব্যস্থাপনায় একটি পোস্টার মরহুমা সোহাগী জাহান তনুর গ্রাফিতির উপরে লাগানো হয়ে যায়। আমরা সবাই জানি তনুর মর্মান্তিক ঘটনা এবং তার হত্যার ন্যায়বিচারের জন্য লড়াই এখনও চলমান। পোস্টারিং সংক্রান্ত যা হয়েছে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভুল ছিল। আমরা তৎক্ষণাৎ সেই পোস্টারগুলো সরিয়ে ফেলেছি এবং দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেছি।’


Post a Comment

Previous Post Next Post