কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়ার পরামর্শ দিয়ে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে তার গভর্নর হওয়ার আহবান জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
কিন্তু ঘটনার কেন্দ্রস্থলের ব্যক্তিটা যখন ট্রাম্প, যার কিনা বিভিন্ন সময় নানা ধরনের বেফাঁস মন্তব্য করার সমৃদ্ধ অতীত রয়েছে, তখন তার পক্ষে আসলে কোনো কিছুই অসম্ভব নয়। গত সপ্তাহে ফ্লোরিডায় নিজের রাজকীয় প্রাসাদ মার-এ-লাগোতে নৈশভোজে খানাপিনার প্রাক্কালে ট্রাম্প সত্যি সত্যিই জাস্টিন ট্রুডোকে এ প্রস্তাব দেন।
ট্রাম্প সমর্থক ডানপন্থি সংবাদমাধ্যম ফক্সনিউজসহ অন্যান্য মার্কিন সংবাদমাধ্যম এ খবরের সত্যতা নিশ্চিত করেছে। নৈশভোজে উপস্থিত সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমগুলো জানায়, খানাপিনা ও খোশগল্পের এক পর্যয়ে কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো ট্রাম্পকে বলেন, যদি তিনি সত্যি সত্যিই কানাডার ওপর প্রস্তাবিত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন, তাহলে তার দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে।
কানাডাকে কেন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হতে বললেন ট্রাম্প?
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পাওয়ার পরই কানাডীয় পণ্যে শুল্ক আরোপ নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার জাস্টিন ট্রুডোকে বললেন, সীমান্ত সামলাতে না পারলে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে যেতে। কিন্তু কেন এমন কথা করলেন ট্রাম্প? সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে বিস্তারিত।
প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার ট্রাম্পের সঙ্গে ডিনার করতে হঠাৎ করেই ফ্লোরিডা উড়ে এসেছিলেন ট্রুডো। এ সময় ট্রাম্পের ব্যক্তিগত মার-এ-লোগো এস্টেটে ট্রাম্পের সঙ্গে শুল্ক নিয়ে কথা বলেন ট্রুডো।এর আগে, অভিবাসী স্রোত এবং সীমান্তে মাদক পাচার ঠেকাতে না পারলে কানাডা থেকে আমদানি করা পণ্যে উচ্চ শুল্ক চাপানোর হুমকি দিয়েছিলেন ট্রাম্প।

Post a Comment