Top News

'দেড় বছরের মধ্যে জাতীয় নির্বাচন'

আজকের পত্রিকার প্রধান শিরোনাম। এই প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বরাতে বলা হয়েছে, ২০২৫ সালের শেষে বা ২০২৬ সালের প্রথমার্ধে জাতীয় নির্বাচন হতে পারে।

                            

বিজয় দিবস উপলক্ষে গতকাল সোমবার সকাল ১০টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। ভাষণে তিনি বলেন, ছয় সংস্কার কমিশনের চেয়ারম্যানদের নিয়ে একটি 'জাতীয় ঐকমত্য গঠন কমিশন' করা হবে। এই কমিশনের চেয়ারম্যান হবেন তিনি।


নতুন কমিশনের প্রথম কাজ হবে নির্বাচন অনুষ্ঠানের জন্য জরুরি সিদ্ধান্তের বিষয়ে দ্রুত ঐকমত্য সৃষ্টি করা এবং সবার সঙ্গে আলোচনা করে কোন সময়ে নির্বাচন করা যায়, সে বিষয়ে পরামর্শ চূড়ান্ত করা। রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা বাস্তবায়নে গঠিত ১৫টি সংস্কার কমিশনের প্রতিটি গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার ও সংবিধান সংস্কার কমিশনের সুপারিশের ওপর প্রধানত নির্ভর করছে আগামী নির্বাচনের প্রস্তুতি ও তারিখ।


ভবিষ্যৎ সরকার গঠনের প্রক্রিয়া শুরুর দায়িত্ব নির্বাচন কমিশনকে (ইসি) দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, "কমিশন দায়িত্ব নিয়েছে। এখন থেকে তাদের হাতে দায়িত্ব ন্যস্ত হলো ভবিষ্যৎ সরকার গঠনের প্রক্রিয়া শুরু করার। তারা তাদের প্রস্তুতির কাজ শুরু করেছে।"


Post a Comment

Previous Post Next Post