Top News

বিএনপি, আওয়ামী লীগ একই দোষে দোষী- কাদের সিদ্দিকী

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি প্রসঙ্গে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, আওয়ামী লীগ যে দোষে সর্বহারা হয়েছে, সরকার পতনের পর বিএনপিও কিন্তু ওই দোষ করছে।

ছবি: সংগৃহীত
জামায়াত কিন্তু বেবি-টেম্পুস্ট্যান্ড দখল করে নাই, বাজার দখল করে চাঁদা ওঠায় নাই, এটা কিন্তু বিএনপি করছে।বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, আগে আওয়ামী লীগ যেখান থেকে চাঁদা নিত এখন বিএনপি সেখান থেকে চাঁদা নেয়।চাঁদা রেট হয়তো ভাড়িয়ে দিছে। বন থেকে যেটুকু নেওয়ার নেয়, থানা থেকে যে ভাগ নেওয়ার নেয়। যেখানে যে ভাগ পাওয়া যায় সব নেয় তারা। কিন্তু জামায়াত নেয়নি। দেশের সব স্কুল-কলেজের সভাপতি বিএনপি।শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলের সখিপুরে তার নিজ বাসভবনে কৃষক শ্রমিক জনতালীগ উপজেলা শাখার বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, শেখ হাসিনার আওয়ামী লীগ হলে চলবে না, আওয়ামী লীগ হতে হবে মাওলানা ভাসানীর। আওয়ামী লীগ হতে হবে বঙ্গবন্ধুর, শেখ হাসিনার না। কত অত্যাচার ও মানুষকে এতো অবহেলা করলে আল্লাহ তরফ থেকে গজব পড়ে।সেটাই হাসিনার ওপরে হয়েছে। কিন্তু হাসিনার জন্য অন্য মানুষ যে কষ্ট করছে সেটাও আল্লাহকে দেখতে হবে। আমি নিশ্চিত আল্লাহ সেটাও দেখবেন।বঙ্গবীর আরও বলেন, কেউ যদি মনে করেন স্বাধীনতা মুছে ফেলবেন, বঙ্গবন্ধুকে মুছে ফেলবেন, কাদের সিদ্দিকীকে মুছে ফেলবেন তিনি আহাম্মকের স্বর্গে বাস করেন। স্বাধীনতা থাকলে আমরা থাকবো।যে ষড়যন্ত্র হচ্ছে এটাও ভালো না। ভারত যেটা করছে আমাদের উপরে সেটাও ভালো না।আমেরিকা কবে জানি বলছে- শেখ হাসিনাকে বসিয়ে দিবে। তার নাম কি ট্রাম্প, ট্রাম্প না তার বাপেও পারবে না। আমরা আমেরিকা না, বাংলাদেশ। মুক্তিযুদ্ধের সময় কিঞ্জার পারে নাই।আমরা বিজয় অর্জন করেছি।

এ সময় সখিপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস ছবুর খানের সভাপতিত্বে কৃষক শ্রমিক জনতালীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ আব্দুল্লাহ বীর প্রতীক, টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ হিটলু, উপজেলা শাখার কৃষক শ্রমিক জনতা লীগের প্রধান উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা জসীম উদ্দিন, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব প্রমুখ উপস্থিত ছিলেন।


2 Comments

Post a Comment

Previous Post Next Post