Top News

সমালোচনার মুখে রোহিত শর্মা

অ্যাডিলেট টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ভারত ১০ উইকেটে হারায় অধিনায়ক রোহিত শর্মার ব্যাপক সামলোচনা করেছেন সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া। তিনি বলেন, রোহিতের নির্বুদ্ধিতা এবং অতিরিক্ত রক্ষনাত্মক কৌশলের জন্যই এমন হার ভারতের। টিম ম্যানেজেমেন্টের রোহিতের বিকল্প ভাবার সময় এসেছে বলেও ইঙ্গিত দেন আকাশ।

ভারতের ক্রিকেট খুব স্পর্শকাতর। পান থেকে চুন খসলেই শুরু হয়ে যায় সমালোচনা। ভক্ত থেকে শুরু করে বিশ্লেষকরাও ছাড় দেয় না। অ্যাডিলেট টেস্টে হারের পর ভারতীয় কাপ্তান রোহিত শর্মার সমালোচনা শুরু করেছে সকলে।

পিঙ্কবল টেস্টে অজিদের কাছে অসহায় আত্মসমর্পন করেছে ভারত। ১০ উইকেটে জিতে নেয়া ম্যাচে চোখ রাখলে স্পষ্ট হয়ে উঠবে ভারতের করা ভুলগুলো। যে দায় কোনোভাবেই এড়াতে পারেন না অধিনায়ক রোহিত শর্মা। এই হারের পর বেজায় সমালোচনা শুরু হয়েছে তাকে নিয়ে।

ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া নিজের ইউটিউব চ্যানেলে রোহিতের সমালোচনা করে বলেন, 'বুমরাহ চার ওভার বল করেই একটি উইকেট শিকার করে। কিন্তু এরপর হুট করেই তার বল বন্ধ করে দেয়া হয়। টানা বল করার যে বিষয়টা সেটা অ্যাডিলেটে লক্ষ্য করা যায়নি। এটা পুরোটাই অধিনায়কের দায়। রোহিত শর্মার অধিনায়কত্বে কোনো নতুনত্ব নেই। আমরা এটাকে রক্ষনাত্মক কৌশল বলব। সে অস্ট্রেলিয়াকে ভালো করার সুযোগ করে দিয়েছে।'


Post a Comment

Previous Post Next Post