Top News

পথে তিশার গাড়িকে ধাক্কা, জানা গেল কী হয়েছিল

চার দিন আগে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘৮৪০’। এর মাধ্যমে প্রযোজক হিসেবে অভিষেক ঘটেছে নুসরাত ইমরোজ তিশার। 

মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘৮৪০’ চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, মারজুক রাসেল, বিজরীসহ আরও অনেকে। এদিকে ‘৮৪০’ ছবিটির প্রেক্ষাগৃহে মুক্তি নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিশা। গণমাধ্যমে যেমন কথা বলছেন, তেমনি ছুটছেন প্রেক্ষাগৃহেও। গত সোমবার দুপুরে ‘৮৪০’ নিয়ে প্রযোজক তিশা বনানীর বাসা থেকে কারওয়ান বাজারের একটি গণমাধ্যমের কার্যালয়ে যাওয়ার পথে বিএসইসি ভবনের সামনে তাঁর গাড়িতে ধাক্কা লাগে। এতে তিশার কোনো ক্ষতি হয়নি, তবে তাঁর ব্যবহৃত গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আজ বুধবার সকালে কথা হয় নুসরাত ইমরোজ তিশার সঙ্গে। তিনি বলেন, ‘আমার গাড়ি চলছিল। হঠাৎ করে আমার গাড়ির সামনে কানেক্টিং রোড থেকে একটি ভ্যান সামনে চলে আসে। ভ্যানচালককে বাঁচাতে গিয়ে আমার চালক তৎক্ষণাৎ ব্রেক কষে। এতে করে পেছন থেকে আসা গাড়িটি আমাদের গাড়িকে ধাক্কা দেয়। এই ধাক্কায় গাড়ির পেছনের দিকটা ক্ষতিগ্রস্ত হয়। একই সঙ্গে ধাক্কার কারণে গাড়ির সামনের অংশটা গিয়ে লাগে ভ্যানের একটা কোনায়। বড় ধরনের ক্ষতি হতে পারত। ভাগ্যিস, আল্লাহ বড় ধরনের সেই ক্ষতির মুখে ফেলেনি।’

Post a Comment

Previous Post Next Post