Top News

সংখ্যালঘু হিসেবে নয়, আওয়ামী লীগের পদধারী ছিলেন বলে হামলার শিকার হচ্ছেন। ৮৮ মামলা, গ্রেপ্তার ৭০

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশের বিভিন্ন স্থানে মাইনোরিটি রিলেটেড (সংখ্যালঘু) সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ৮৮টি মামলা হয়েছে এবং ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা ন্যাক্কারজনক এসব ঘটনায় জড়িত তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।প্রেস সচিব বলেন, সংখ্যালঘুদের ওপর সহিংসতায় যারা জড়িত তাদের গ্রেপ্তার করা হবে। চট্টগ্রাম, সুনামগঞ্জ ও নরসিংদীর ঘটনায় আমরা সময়মতো আপডেট দেব।

সংখ্যালঘুর ওপর হামলা প্রসঙ্গে তিনি বলেন, অনেকে সংখ্যালঘু হিসেবে নয়, আওয়ামী লীগের পদধারী ছিলেন বলে হামলার শিকার হচ্ছেন। তবে যে কারণেই হোক না কেন, ক্রাইম হলেই আমরা এগুলো সিরিয়াসলি নিচ্ছি।


Post a Comment

Previous Post Next Post