Top News

ঢাকায় আতিফ ও তাহসান একই মঞ্চে গান গাইবেন

ঢাকায় অবতরণ করেছেন পাকিস্তানের তুমুল জনপ্রিয় শিল্পী আতিফ আসলাম। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকাল ৩টা নাগাদ তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।


উদ্দেশ্য, শুক্রবার (২৯ নভেম্বর) রাতে আর্মি স্টেডিয়ামে ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ শিরোনামের কনসার্টে ঢাকার শিল্পী তাহসান খানের সঙ্গে মঞ্চ ভাগাভাগি।

কনসার্টটি আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন। আয়োজকরা জানিয়েছেন, শুক্রবার রাত ৮টার পর মঞ্চে উঠবেন আতিফ আসলাম। তার আগে গাইবেন ঢাকার তাহসান খান, ব্যান্ড কাকতাল এবং পাকিস্তানি তরুণ শিল্পী আবদুল হান্নান।

                                           banner


২০০৩ সালে ব্যান্ড ‘জাল’-এর হয়ে পেশাদার সংগীতজীবন শুরু করেন আতিফ আসলাম। মূলত উর্দু ভাষায় গান গাইলেও তিনি হিন্দি, পাঞ্জাবি, বাংলাসহ বিভিন্ন ভাষায় গেয়েছেন। গান গাওয়ার পাশাপাশি অভিনয়ও করেন আতিফ আসলাম।

Post a Comment

Previous Post Next Post