Top News

মোস্তাফিজ-রিশাদদের নিলাম কখন, সাকিব-তাসকিনদের কি ডাকা হবে



                                                 জেদ্দায় চলছে আইপিএলের মেগা নিলাম :বিসিসিআই


বাংলাদেশ সময় গতকাল বিকেল থেকে অসংখ্য ক্রিকেটপ্রেমীর চোখ জেদ্দার আবাদি আল-জোহর অ্যারেনায়। ১৫ হাজার দর্শক ধারণক্ষমতার এই থিয়েটারেই যে বসেছে আইপিএলের মেগা নিলাম, যেখানে ১০ ফ্র্যাঞ্চাইজির হাঁকডাকে বদলে যাচ্ছে ক্রিকেটারদের ঠিকানা ও ভাগ্য। আজ নিলামের দ্বিতীয় ও শেষ দিনে সৌভাগ্য সঙ্গী হতে পারে বাংলাদেশি ক্রিকেটারদেরও।

শেষ মুহূর্তে ৩ জনকে যুক্ত করে এবারের মেগা নিলামের তালিকায় ৫৭৭ ক্রিকেটার রাখা হয়েছে। তাঁদের মধ্যে বাংলাদেশের ক্রিকেটার ১২ জন। তবে গতকাল মেগা নিলামের প্রথম দিনে বাংলাদেশের কাউকে ডাকা হয়নি। নিয়ম অনুযায়ী, ত্বরিত বা দ্রুততর নিলামপ্রক্রিয়ায় আজ তাঁদের ডাকা হতে পারে।


                            মেগা নিলামের প্রথম দিনে ৭২ ক্রিকেটার বিক্রি হয়েছে। বিসিসিআই


নিয়ম অনুযায়ী, একটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ২৫ খেলোয়াড় নিয়ে স্কোয়াড গড়তে পারে। সেই হিসেবে ১০ ফ্র্যাঞ্চাইজি মিলে ২৫০ জনের বেশি খেলোয়াড় রাখতে পারবে না। মেগা নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলো ৪৬ জন খেলোয়াড় ধরে রেখেছে। এর অর্থ, নিলামে ওঠা ৫৭৭ জনের মধ্যে ২০৪ জনের বেশি কেনার সুযোগ নেই।


গতকাল প্রথম দিনে ৭২ খেলোয়াড় বিক্রি হয়েছেন। তার মানে ফ্র্যাঞ্চাইজিগুলো আজ আর ১৩২ জনকে কিনে ফেললেই সবার স্কোয়াড পূর্ণ হয়ে যাবে। মালিকদের হাতে আছে আরও ১৭৩ কোটি ৫৫ লাখ টাকা।
ক্রমিক নম্বর অনুসারে প্রথম ১১৭ জনের সবাইকে ডাকার পর শুরু হবে দ্রুততর নিলামপ্রক্রিয়া। তাতে দুটি ধাপ।

 

Post a Comment

Previous Post Next Post