Top News

বন্ধ করে দেওয়া হল ইসকনের অফিস, ভক্তদের নিয়ে গেল সেনা

ইসকনের একটি অফিস জোর করে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল।  মাদারিহাট জেলার শিবচর উপজেলায় ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, শিবচরের টিএনটি মোড় এলাকায় অবস্থিত ইসকন অফিসটিকে বলপূর্বক বন্ধ করে দেওয়া হয়।



 ইতিমধ্যেই ইসকনকে নিষিদ্ধ করার আবেদন জানিয়ে মামলা দায়ের করা হয়েছে ঢাকা হাই কোর্টে। সেই আবেদন গ্রহণ করা হয়েছে।  সরকারের তরফ থেকে অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আসাদুজ্জামানও জানিয়েছেন, তারা বর্তমানে ইকনকে একটি কট্টরপন্থী ধর্মীয় সংগঠন হিসেবে বিবেচনা করছে। এই আবহে  ইসকনের একটি অফিস জোর করে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল।   মাদারিহাট জেলার শিবচর উপজেলায় ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, শিবচরের টিএনটি মোড় এলাকায় অবস্থিত ইসকন অফিসটিকে বলপূর্বক বন্ধ করে দেওয়া হয়। অফিসের সামনে থেকে ইসকন প্রতিষ্ঠাতা স্বামী প্রভুপাদের ছবি সহ বোর্ডটি নামিয়ে দেওয়া হয়। সেখানে থাকা ভক্তদের নাকি সেনাবাহানীর গাড়িতে করে সেখান থেকে অন্যত্র নিয়ে যাওয়া হয়।

Post a Comment

Previous Post Next Post