Top News

আলোচনায় শাকিব খানের ‘দরদ’


m

গত ১৫ নভেম্বর শুক্রবার মুক্তি পেয়েছে অনন্য মামুন পরিচালিত সিনেমা ‘দরদ’। শাকিব খান অভিনীত সিনেমাটি নিয়ে অনেক দিন ধরে নানা আলোচনা চলছে অন্তর্জালে। মুক্তির প্রথম দুই দিন জমেছিল। তবে ১৭ নভেম্বর রোববার থেকে বিশেষ করে সিঙ্গেল হলে ভাটা পড়ে এ সিনেমায়। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে আগের মতোই আলোচনা হচ্ছে। কিন্তু কেন সিনেমাটি নিয়ে এত আলোচনা? জেনে নেওয়া যাক সম্ভাব্য ৭ কারণ।


শাকিব খান
‘দরদ’ নিয়ে আলোচনার জন্য কেবল শাকিব খানই যথেষ্ট। গত কয়েক বছর ধরে বড় পর্দায় নিজেকে নতুনভাবে মেলে ধরছেন ঢাকাই ছবির এই শীর্ষ নায়ক। ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’ থেকে ‘তুফান’–এ পাওয়া গেছে অভিনেতা শাকিবকে। তিন ছবিতেই ভিন্ন ভিন্ন লুকে, ভিন্ন চরিত্রে হাজির হয়ে দর্শকদের চমকে দিয়েছেন তিনি। ‘দরদ’–এও তাঁকে নতুনভাবে আবিষ্কার করেছে ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিবের ‘দরদ’ লুক শেয়ার করছেন অনেকে।

Post a Comment

Previous Post Next Post